1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দোয়ারাবাজারে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ পশ্চিম উপজেলা কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

 

সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ দোয়ারাবাজার পশ্চিম উপজেলা নতুন কমিটি ঘোষণা করা হয়।আজ ২৯ শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় হাজী মোঃ আব্দুল ওয়াহিদ হাফিজিয়া মাদ্রাসায় দোয়ারাবাজার পশ্চিম উপজেলা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সভাপতি কাজী আব্দুল কাদির। আঞ্জুমানে আল ইসলাহ দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমানের সঞ্চালনায়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আঞ্জুমানে আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মাহমুদুর রহমান আজাদ । এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, আঞ্জুমানে আল ইসলাহ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, ও আঞ্জুমানে আল ইসলাহ জেলা সহ তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুখতার আহমদ। আরো উপস্থিত ছিলেন, হা: মাও: তাজ উদ্দিন আহমদ, মাও: জাকির হোসেন, মো: তোরণ মিয়া, মো: নুরুল হক, হা: আশিকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শেষ প্রহরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ দোয়ারাবাজার পশ্চিম উপজেলার নতুন কমিটি ঘোষনা করেন, প্রধান নির্বাচন কমিশনার মাও: মাহমুদুর রহমান আজাদ। নব নির্বাচিত কমিটি তে, মাও: কাজী আব্দুল কাদির কে সভাপতি, হাফিজ শরীয়ত আলী কে সাধারণ সম্পাদক এবং মাও: আছাদুর রহমান সিদ্দিকী কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park