1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দোয়ারাবাজারে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

শাহনূর ওয়াদুদ সাগর তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক,উপজেলা প্রকৌশলী মো. আব্দিল হামিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:এস এম এমদাদুল হক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মো:আবুল হোসেন, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দীন, দোয়ারাবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, পান্ডারগাও ইউপি চেয়ারম্যান আবৃদুল ওয়াহিদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো আম্বিয়া আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম,ফায়ার সার্ভিস স্টেশনের আবদুল হান্নান,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া,বিভিন্ন পুজামন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আসন্ন দুর্গোৎসব দোয়ারাবাজারে শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বেকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দোয়ারাবাজারে সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে স্বস্ব অবস্থান থেকে সহযোগিতার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park