1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজারে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

 

সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।”সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।(২ নভেম্বর-২৪) শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামন থেকে ৫৩তম সমবায় দিবস উপলক্ষে একটা বর্ণিল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও সমবায অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মো.মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, হৃদয় দাসেরসঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোফাজ্জল হোসেন,উপজেলা বি আর ডিবি”র চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীনূর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রাত নাগ, দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)শামসুদ্দীন খানসভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব।সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতই প্রাচীন।বর্তমানের সমবায় সমিতির সাংগঠনিক রূপটি প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই। সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়।৫৩তম জাতীয় সমবায় দিবস আজ।এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park