1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

দোয়ারাবাজারে চার আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাতে ও দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মৃত আঃ জব্বারের পুত্র আলী আকবর , শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি মাজেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম আজকির মিয়ার পুত্র গোলাপ মিয়া।প্রসঙ্গত, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই। সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park