1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

দোয়ারাবাজারে গলায় ফাঁশ দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ফাঁশ দিয়ে সোহাগ আহমদ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সোহাগ আহমদ পূর্বচাইরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: আব্দুল ওয়াহিদের পুত্র। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোহাগ আহমদ জীবিকার তাগিদে বাড়ির নিকটবর্তী চেলা নদীতে প্রতি রাতে বালু পাথর উত্তোলনের কাজ করত। প্রতিদিনের ন্যায় রবিবার রাতে একই উদ্দেশ্য সে বাড়ির বাহিরে ছিলো।  সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে সোহাগের স্ত্রী ঘুম থেকে উঠে বসত ঘরের উঠানে আসলে  ঘরের আঙ্গিনায় স্বামী সোহাগ আহমদকে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য ও প্রতিবেশিরা জড়ো হয়ে সোহাগ আহমদকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল হতে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় নিহত সোহাগ আহমদের লাঁশ উদ্ধার করে।খবর পেয়ে দোয়ারাবাজার পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে জানান দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park