1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দোয়ারাবাজারে ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শনিবার (৩ মে) বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামে ১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এলাকার কিছু কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে জনপ্রিয় ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তারা অহেতুক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে।এসব মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।প্রতিবাদ সভায় বালিছড়া গ্রামের আব্দুল মতিন বলেন, ওয়াদুদ ভুঁইয়া আমাদের এলাকার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি,তাঁর ব্যক্তি ইমেজের কারনেই তিনি বারবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে আসছেন। একশ্রেণির রাজনৈতিক প্রতিপক্ষ ফেসবুকে তার বিরুদ্ধে অহেতুক মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। এসবের আদৌ কোন সত্যতা নেই। আমরা এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।নারী উদ্যোগক্তা সাফিয়া বেগম বলেছেন, যারা ওয়াদুদ মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা এলাকার চিহ্নিত মানুষ। অহেতুক তারা মানুষের পিছনে লেগে থাকে। তাদের কাছে এলাকার নিরীহ মানুষ নিরাপদ নয়। বিএনপি’র নাম ভাঙিয়ে এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।বালিছড়া গ্রামের জয়নাল আবেদীন বলেন, একটি কুচক্রী মহল অহেতুক ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। এসবের কোন ভিত্তি নেই। যারা এসব করছে তারা সমাজের গুরুত্বপূর্ণ কেউ না। অহেতুক তারা ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন, উকিল মিয়া, আছমা আক্তার, মরিয়ম আক্তার, ফাইজা আক্তার, জরিনা বেগম, আব্দুর রহমান, আতাউর রহমান, আব্দুল মতিন, ফিরোজ আহমদ, আব্দুল কাদির, আবুল কালাম প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park