1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজারের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

 

সাগর তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি।।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে ছাতকের নোয়ারাই পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক ও নরসিংপুর থেকে নোয়ারাই ১০ কিলোমিটার সড়কের দীর্ঘমেয়াদি অব্যবস্থাপনা ও চলমান সংস্কার কাজের অনিয়মের তদন্তপূর্বক দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের নিকট লিখিত আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ) মহিদ হাসান শান্ত।লিখিত আবেদনে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে ছাতক উপজেলার নোয়ারাই ১২ কিলোমিটার সড়ক এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর থেকে ছাতকের নোয়ারাই ১০ কিলোমিটার সড়কের বেহাল দশা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে।জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটি দিয়ে ছাতক ও দোয়ারাবাজার এই দুই উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। শুকনো মৌসুমে খানাখন্দ দিয়ে যানবাহন চলাচল করে। বর্ষায় গর্তে পানি জমে যান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়। এতে বিশেষ করে শিক্ষার্থী, গর্ভবতী নারী ও রোগীসহ ব্যবসায়ীক পন্য সামগ্রী পরিবহনে বাঁধা সৃষ্টি হয়।লিখিত আবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যায়ে রাস্তা দুটির সংস্কার কাজের টেন্ডার হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই গুরুতর অনিয়মে জড়িয়ে পড়ে। পুরাতন কংক্রিট ও রড দিয়ে দায়সারা ভাবে সংস্কারকাজ করা হয়েছে। নিম্নমানের বালু ও সিমেন্ট ব্যবহারের কারনে ক’দিন যেতে না যেতেই ঢালাই উঠে যায়। কাজ চলে ধীরগতিতে এবং কাজের কোন তদরকি নেই।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ) মহিদ হাসান শান্ত বলেন, ‘বাংলাবাজার টু নোয়ারাই এবং নরসিংপুর টু নোয়ারাই চলাচলের অনুপযোগী সড়ক দুটির পূর্ণ সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে এবং পূর্বের সংস্কার কাজের অনিয়ম-দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে নির্মানকাজে গুনগতমান নিশ্চিতসহ নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত ভাবে দাবি জানিয়েছি। ’এলজিইডি’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, ‘শিক্ষার্থীরা দোয়ারাবাজার উপজেলার বেহাল সড়কগুলোর সংস্কারের দাবি জানিয়েছে লিখিত ভাবে। দোয়ারাবাজারের সড়কগুলো সংস্কারের জন্য আমরা এলজিইডি’র পক্ষ থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park