1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকরা সজাগ রয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টার বন্ধ থাকবে।  সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park