1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

দুর্নীতিবাজদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না : মন্ত্রিপরিষদ সচিব

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সোমবার ( ১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।‌ মন্ত্রিসভা বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুর্নীতির সাথে কোনো সহানুভূতি দেখানো হবে না। দুর্নীতি তো সবাই করে না। যারা দুর্নীতি করছে, সরকারের নজরে আসলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পুরো মেকানিজম মিলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’মাহবুব হোসেন বলেন, কারো দুর্নীতি প্রমাণিত হবার পরে সরকার কাউকে ছেড়ে দিয়েছে এমন নজির নেই।এদিকে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে পাস হওয়া নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান। রবিবার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদরা ও এনবিআরের ১ম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালের নাম ওঠে এসেছে। এর মধ্যেই এদের বিরদ্ধে তদন্তের কাজ শুরু করেছে দুদক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park