1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দুর্গাপূজায় সজাগ র‌্যাব বাহিনী: র‌্যাব মহাপরিচালক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়েছে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেব্যাপারে র‌্যাবের সাইবার টিম সজাগ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।র‌্যাব মহাপরিচালক আরও বলেন, সারাদেশেই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। ১৫টি ব্যাটালিয়ন ৩২ হাজার পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে। সব ব্যাটালিয়নে কন্ট্রোল রুম রয়েছে, তা থেকে মনিটরিং করা হচ্ছে।তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনাগুলোয় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিয়ে আসামিদের আইনের হাতে সোপর্দ করা হচ্ছে।ঢাকার বাইরেও বড় কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি বলে জনান শহিদুর রহমান।এদিকে, এদিন দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাবসহ অন্যান্য বাহিনীকে দায়িত্বে রাখা হয়েছে।তিনি বলেন, আগামী রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরেও সারা বাংলাদেশে নিরাপত্তা থাকবে। সবাই সহযোগিতা করলে বাংলাদেশের সব মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করব, এবার পূজা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park