1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ এর একান্ত অভিব্যক্তি

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী সুন্দরভাবে কার্যক্রম এগিয়ে চলেছে। দেশব্যাপী প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম আজ সমাপ্ত হয়েছে। এই সময়ে আমার মনে পড়ছে ২০০১ সালের জাতীয় নির্বাচনের কথা। ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ছিলাম। সে নির্বাচনে ফলাফল আমাদের অনুকূলে না এলেও, পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আমি যশোর-৪ নির্বাচনী এলাকার সাংগঠনিক কার্যক্রম নিরলসভাবে চালিয়ে যাই।

সে সময়ে এই আসনের অন্তর্ভুক্তি ১৮টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা (নোয়াপাড়া)-কে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি এবং এলাকাটিকে একটি সুসংগঠিত রাজনৈতিক ঘাঁটিতে রূপ দিতে সক্ষম হই। একই সময়ে চারদলীয় ঐক্যজোটের শরিক দলকে আসনটি ছেড়ে দেওয়া হয়। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা পাঁচ বছর আমি ও আমার সহযোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করি। ওয়ার্ড কমিটি থেকে শুরু করে উপজেলা কমিটি পর্যন্ত বিএনপির সাংগঠনিক কাঠামো সুদৃঢ়ভাবে গড়ে তুলি।

এই সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাই এবং জাতীয়ভাবে ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে একপর্যায়ে আমাকে টানা ১১ ঘণ্টা একটি ঘরে অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়।

স্থানীয় সরকার নির্বাচনে ওই সময় ১৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬টিতেই বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সক্ষম হই। এটি মোটেও সহজ কাজ ছিল নঃ একটি সুসংগঠিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীবাহিনীর সম্মিলিত প্রচেষ্টাতেই তা সম্ভব হয়েছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য, যশোর থেকে অভয়নগর উপজেলার বাগদা গ্রামে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে রেলক্রসিং অতিক্রমকালে চলন্ত ট্রেনের

ধক্কায় আমি এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম খালেদুর রহমান টিটো (তৎকালীন বিএনপি নেতা) মারাত্মকভাবে আহত হই। এ দুর্ঘটনায় আমার ডান পাশের হিপ

জয়েন্ট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ প্রায় চার মাস চিকিৎসা গ্রহণের পর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি।

দুর্ভাগ্যজনকভাবে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হই। তবুও দলের স্বার্থকে সর্বাগ্রে বিবেচনা করে বিএনপির চেয়ারপারসনের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল জনসভায় আমি জোটপ্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানাই এবং কখনোই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। পরবর্তীতে দল ক্ষমতায় আসার পর কিছু অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে আমি দলের বাইরে আসতে বাধ্য হই এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বি এল ডি পি) গঠন করি এবং আমি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কাজ করে যাচ্ছি। তবে আজ যশোর-৪ আসনে বিএনপির যে সাংগঠনিক অব্যাব দৃশ্যমান, তা আমার ও সহযোদ্ধাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফসল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যশোর ৪ আসনের মনোনয়ন কে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতি এবং বঞ্চিতের যে মর্মবেদনায় যারা ভুগছেন তাদের প্রতি আমি সহানুভূতিশীল। তবে এই মুহূর্তে আমার উপস্থিতি জনগণের কাছে অপরিহার্য কিনা তা মাচায়ের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি এবং বাছায়ে টিকেও আছি। আমার উপলব্ধি শোয়ার করি। শহীদ জিয়ার রক্ত হাত ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এরকম বিশৃঙ্খল অবস্থা দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ শহীদ জিয়ার সরাসরি স্নেহধন্য হয়ে বিএনপির প্রতিষ্ঠাকালে অনেক পরিশ্রমকরেছি। আমি জিয়ার সৈনিক ছিলাম, আছি এবং থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার প্রতীক আমি নিজেই। সকলের দোয়া চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park