1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তিনদিন ধরে নিখোঁজ সহ-সমন্বয়ক খালিদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হন তিনি। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল­া জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।হলের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, খালিদ গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হল থেকে বের হন। একাধিক সহপাঠী ও পারিবারিক সূত্র বলেছে, ছোটবেলা থেকেই বেশ কয়েকবার বাড়ি ছাড়ার ঘটনা ঘটিয়েছেন খালিদ। তবে এবার হল থেকে বের হওয়ার সময় নিজের মোবাইল ফোনও নিয়ে যাননি তিনি।খালিদের খোঁজ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সোমবার মানববন্ধন ও সমাবেশ করেন আরবি বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে খালিদের বাবা লুৎফর রহমান বলেন, ‘আমার ছেলে বেঁচে আছে কি না জানি না। আমি জানি না তার বন্ধু আছে, না শত্র“ আছে। আপনারা যেভাবে পারেন, আমার ছেলেকে উদ্ধার করে দিন। ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, খালিদের খোঁজ পেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, নানা তথ্য অনুসন্ধান করেও গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত খালিদের বিষয়ে কোনো তথ্য পায়নি। তিনি বলেন, ‘আমাদের লোক গোয়েন্দা অফিসে গেছে। তারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park