1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

 

রফিকুল ইসলাম দাদুভাই,সাতক্ষীরা প্রতিনিধি।।বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে অত্র বিদ্যাপীঠের ৪০ বছর পূর্তিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও প্রভোস্ট বিজয়’৭১ হল প্রফেসর ড. স.ম. আলী রেজা। শিক্ষক পলাশ কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের গুয়াংজু সান বিশ^বিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট ডাইরেক্টর (সহযোগী অধ্যাপক) সান ইয়েট জি এম আমিনুল ইসলাম,সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস এবং অধ্যাপক মোশারাফ হোসেন।স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য এবং উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এর আগে সোমবার তিনদিনব্যাপী উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম,সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম,অধ্যাপক অচিন্ত্য সাহা,অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park