1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তালতলী প্রেসক্লাবে সভাপতি খাইরুল, সম্পাদক মিজান নির্বাচিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদক : বরগুনার ঐতিহ্যবাহী তালতলী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৫ সালের নির্বাচনে সর্বোচ্চ ভোটে দ্বিতীয় বার সভাপতি হয়েছেন মো.খাইরুল ইসলাম আকাশ (যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভোরের ডাক)।শুক্রবার (৬ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটারগন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা মো.আব্দুল কাবির। নির্বাচন কমিশনার ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন, শিক্ষক ও ইমাম কামরুল ইসলাম।জানা গেছে, গত ২৩ নভেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে কার্যনির্বাহী কমিটির ৫টি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেও ৬ ডিসেম্বর সভাপতি, সম্পাদক ও সহ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় বার সভাপতি মো.খাইরুর ইসলাম আকাশ (দৈনিক যায়যায়দিন) ও প্রথমবারের মতো সাধারণ সম্পাদক মিজানুর রহমান(দৈনিক ভোরের ডাক) এবং সহ-সভাপতি মি মংচিন থান (দৈনিক পূর্বাভাস) নির্বাচিত হয়। পরে ৯টি পদের ৮টি পদের কার্যনির্বাহী পরিষদের কমিটিকে নির্বাচন কমিশনার অনুমোদন দেয়।এ কার্যনির্বাহী কমিটির বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক কাওসার হামিদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজ, কার্যনির্বাহী সদস্য মো.মাহমুদুল হাসান।নবনির্বাচিত সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সদস্যরা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে দ্বিতীয় বার সভাপতি নির্বাচিত করেছে। আমি আরেকটি বার প্রেসক্লাবের উন্নয়ন ও সদস্যদের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। তরুণ নেতৃত্বে প্রেস ক্লাবসহ সকল সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park