1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তালতলীতে প্রকাশ্যে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদক।।বরগুনার তালতলীতে দিনে দুপুরে সড়ক মহাসড়কের পাশ ও কৃষি জমির মধ্য দিয়ে দিনের পর দিন অবাধে চলছে অবৈধ ড্রেজার মেশিন (বোমা) দিয়ে বালু উত্তোলন। এতে সড়কের পাশাপাশি হুমকিতে পড়েছে জনসাধারণের বসতঘর সহ কৃষি জমি। এ উপজেলায় যেন অবৈধ ড্রেজার মেশিন (বোমা) বন্ধে প্রশাসন ব্যর্থ হয়ে পরছে। সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আফতার হাওলাদারের ছেলে হাবিব হাং (৪০) দীর্ঘদিন যাবত সমতল ফসলী জমি, পুকুর ও সরকারি খালের মধ্যে ড্রেজার মেশিন (বোমা) লাগিয়ে বালু উত্তোলন করছেন। বর্তমানে কড়ইবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রামীণ টাওয়ারের পাশে হাসেম খানের ছেলে শাহজাহান খানের বাড়িতে বালু উত্তোলনের কাজ চলমান দেখা গেছে। স্থানীয় সচেতন মহল জানায়, তালতলীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সংখ্যা দিন দিন, বেরেই চলছে। এটা বন্ধ করা এখন সময়ের দাবি।প্রশাসন কঠোর হলে এটা বন্ধ হবে বলে আমরা আশাবাদী।তালতলী সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, বিষয়টি জানাছিলনা, লোক পাঠিয়ে খতিয়ে দেখছি।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন-২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যদি কেউ আইন অমান্য করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park