1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তারুণ্যের ক্রীড়া উৎসবে-কেএমপি পুলিশ কমিশনার

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।আজ রোববার ফাল্গুনের স্নিগ্ধ সকালে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে খুলনা পাবলিক কলেজের ৩৭তম বার্ষিক তারুণ্যের ক্রীড়া উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ, লে. কর্ণেল জনাব মোহাম্মদ শামীমুল আহসান শামীম, এএসসি।পুলিশ কমিশনার প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।তিনি বলেন বসন্তের চমৎকার রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ সকালে তারুণ্যের ক্রীড়া উৎসবে বর্ণাঢ্য আয়োজনের উৎসবমুখর আবহে মনে হচ্ছে যেন আমি আমার কৈশরের দূরন্তপনার দিনগুলোতে ফিরে গিয়েছি।পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হচ্ছে শরীর চর্চার একটা অন্যতম মাধ্যম। নিয়মিত স্পোটর্স এক্টিভিটিস, খেলাধূলা, দৌঁড়ঝাপ করলে শরীর মন দুটোই ভালো থাকে।যেকোন প্রতিযোগিতায় ভালো করার চেয়ে অংশগ্রহণ করাটাই হলো মূখ্য বিষয়। অংশগ্রহণ করা মানেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করবো বিষয়টা এমন নয়।হার-জিত থাকবেই, মন খারাপ করলে চলবে না।অভিভাবদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান করুন। একইসাথে সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য অভিভাবকদের অনুরোধ করেন।পরিশেষে সকলে মিলে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, সুখী-সমৃদ্ধ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।তারুণ্যের ক্রীড়া উৎসবে শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park