1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

তদবির নয়, টাকা নয়—শুধু মেধার জোরেই পুলিশে চাকরি পেল খুলনার ৪৪ জন তরুণ-তরুণী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

সোনিয়া তালুকদার।। তদবির নয়, টাকা নয়—শুধু মেধার জোরেই পুলিশে চাকরি পেল খুলনার ৪৪ জন তরুণ-তরুণী। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে তাদের চূড়ান্ত নির্বাচনের ঘোষণা এসেছে বৃহস্পতিবার মধ্যরাতে।শিরোমণি পুলিশ লাইন্স মাঠে রাত সাড়ে ১২টায় ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের প্রধান ও খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। এ সময় উপস্থিত প্রার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।এর আগে ০৬ মে বুধবার সকাল ১০টা থেকে দিনভর শিরোমণি পুলিশ লাইন্সে চলে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই এ ধাপে অংশ নেয়। পুরো প্রক্রিয়া সিসি ক্যামেরার আওতায় ও কঠোর গোপনীয়তায় সম্পন্ন হয়।তিন সদস্যের নিয়োগ বোর্ডে সভাপতি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। সদস্য হিসেবে ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. রাজু আহমেদ এবং বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল।ফল ঘোষণার পরপরই নবনির্বাচিত ৪৪ জনকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার। তিনি বলেন, এই নিয়োগে শতভাগ স্বচ্ছতা রাখা হয়েছে। একজন প্রার্থীও যাতে বঞ্চিত না হয়, সেজন্য আমরা প্রতিটি খাতা, প্রতিটি ভাইভা নিজেরা যাচাই করেছি। এখানে মেধাই শেষ কথা।অকৃতকার্য প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, মন খারাপের কিছু নেই। আজ হয়নি, কাল হবে। নিজেকে আরও প্রস্তুত করো। দেশের জন্য কাজ করার মানসিকতা রাখো।অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিভাবকরা জানান, ঘুষ-দুর্নীতি ছাড়া পুলিশে চাকরি হয়েছে, এটা তারা বিশ্বাসই করতে পারছেন না। স্বচ্ছ নিয়োগের জন্য তারা খুলনা জেলা পুলিশকে ধন্যবাদ জানান।নির্বাচিতরা আগামী সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগপত্র পাবেন। এরপর ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park