1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

ঢাবিতে ‘সুন্দরবন মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

দিগন্তর রিপোর্ট।। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুলনা জেলার শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘সুন্দরবন মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (সুন্দরবন)-এর উদ্যোগে ২ অক্টোবর ২০২৬ এ আয়োজন অনুষ্ঠিত হয়। খুলনা জেলার শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা অন্বেষণ এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করা এবং নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে প্রাণবন্ত করেছে। খুলনা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।এ সময় উপস্থিত ছিলেন খুলনার কৃতি সন্তান বৃহত্তর খুলনা সমিতির (ঢাকা) সফল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী সদস্য খান রবিউল ইসলাম রবি,বৃহত্তর খুলনা সমিতির (ঢাকা) সফল দপ্তর সম্পাদক ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর সভাপতি লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ), ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এস এম আলী রেজা,লায়ন শেখ মনিরুজ্জামান,(ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অত্র ইউনিভার্সিটির (খুলনার) ছাত্র ছাত্রী বৃন্দ। উল্লেখ্য খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি’র পক্ষে উক্ত অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জান উপস্থিত ছিলেন। তিনি খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park