
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ৩২২ পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে এসআই (নিঃ) মো. আবুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার রিজার্ভ ট্যাংকি পুকুরের পশ্চিম পাশের ইটসোলিং রাস্তা থেকে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—ভূল জয়রা গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. সোহেল রানা (৩৫),বনগ্রাম (গঙ্গাধরপট্টি) গ্রামের গোলাম মোস্তফা খোকার ছেলে মো. নাবিল আহমেদ (৩০),জয়রা গ্রামের আব্দুল সালামের ছেলে মো.শামীম (১৮),বইতরা (জাগীর) গ্রামের জামালের ছেলে জীবন (২০),বইতরা (জাগীর) গ্রামের মো.আবুল হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২০) এবং পশ্চিম সেওতা গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে রাজীব (৩০)।সকলেই মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মো. সোহেল রানার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, মো. নাবিল আহমেদের কাছ থেকে ১৫০ পিস এবং মো. শামীমের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার ৬০০ টাকা। এছাড়া জীবন, মামুন হোসেন ও রাজীব মাদক বিক্রিতে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,“মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।