1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা

ডিআইজি খুলনা রেঞ্জ কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।আজ বুধবার (৮মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (১ম ধাপ) উপলক্ষে মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক।পরিদর্শকালে তিনি নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষাপূর্বক নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য দায়িত্বরত অফিসার ও ফোর্সদেরকে সু-নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভোটারদের ভোট কেন্দ্রে আসা-যাওয়া সহ ভোট প্রদানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের পরামর্শ প্রদান করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী বি পি এম সেবা; প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); পুলিশ সুপার, যশোর, মেজর শাকিব হোসেন; কোম্পানি কমান্ডার, যশোর ক্যাম্প, র‍্যাব-৬, মোঃ আনিছুর রহমান; সিনিয়র জেলা নির্বাচন অফিসার, যশোর সহ নির্বাচন ডিউটিতে নিয়েজিত জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park