1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ট্রেনে মাত্র ৪ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা, চলবে যেদিন থেকে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।রেলপথ মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক এক দিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। নতুন চালুকৃত এ ট্রেনযোগে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা হয়ে বেনাপোল পৌঁছানো যাবে।গত বছরের ১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন যাচ্ছে খুলনা, বেনাপোলে। এই রুটের ট্রেনগুলো পদ্মা সেতু রেল সংযোগের ভাঙ্গা জংশন থেকে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী ঘুরে গন্তব্যে যায়। এতে সময় লাগে আট ঘণ্টা। আর যেসব ট্রেন পুরনো পথে যমুনা সেতু ঘুরে যায়, সেগুলোতে সময় লাগে ১৪ ঘণ্টা।ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার নতুন রেলপথের পুরোটা নির্মাণ সম্পন্ন হওয়ায়, ২৪ ডিসেম্বর থেকে দুটি ট্রেন ভাঙ্গা থেকে কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া, নোয়াপাড়া হয়ে চলবে।গত ২৪ নভেম্বর সকাল ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলে পরীক্ষামূলক ট্রেন। সেই যাত্রায় সময় লেগেছিল সাড়ে তিন ঘণ্টা। রেলওয়ে জানিয়েছিল ২ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হবে পদ্মা রেল সংযোগে। জনবল সঙ্কটে তা হয়নি।রেলওয়ে জানিয়েছে, খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে। ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে। বিরতি দেবে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে।বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় যাত্রা করে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে। বিরতি দেবে  যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন।দুটি ট্রেনেই আসন সংখ্যা ৭৬৮। সাপ্তাহিক বন্ধ সোমবার। আগামী ২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপে পাওয়া যাবে জাহানাবাদ এবং রুপসী বাংলার টিকিট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park