1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশকালে আরও ৫১ বাংলাদেশি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

 

আজগর আলী।।ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় আরও ৫১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় ঢোকার পর কাজে যোগদানের পরিকল্পনা ছিল তাদের।শুক্রবার (২১ মার্চ) দুপুরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ ভুয়া হোটেল বুকিং ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন হিসেবে ৫১ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে আটক করা হয়েছে। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) বিমানবন্দরের টার্মিনালে ৬৭ জন ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদের সন্দেহ করা হয়। পরে তাদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জনকে আটক করা হয়।একেপিএস আরও জানান, পরিদর্শনের সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। তারা ইমিগ্রেশনের মূল গেটে না এসে এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন। আটকের পর কেউ কেউ স্বীকার করেছেন যে মালয়েশিয়ায় ঢুকে চাকরি খোঁজাই ছিল তাদের আসল উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park