1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আলো ছড়ালেন মানিকগঞ্জের আফিফ নূর আয়ান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আফিফ নূর আয়ান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পরিবারসহ পুরো এলাকায় আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। এই সাফল্যকে জীবনের এক অনন্য আনন্দঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন আয়ানের পিতা বিশিষ্ট সাংবাদিক অভি হাসান।
তিনি বলেন, “আমার ছেলে আফিফ নূর আয়ান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এটি আমাদের পরিবারের জন্য এক বিশাল গর্ব ও আনন্দের বিষয়। এই অর্জনের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং বিদ্যালয়ের শিক্ষকদের স্নেহ-মমতা।”তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দের প্রতি, যাদের সঠিক দিকনির্দেশনা ও যত্নে আয়ান এই সাফল্য অর্জন করেছে।
বিশেষ ধন্যবাদ জানান মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী আফরোজা খানম রিতা-কে, যিনি আয়ানকে “সংবর্ধনা স্মারক” প্রদান করে এই সাফল্যকে আরও স্মরণীয় করে তুলেছেন।তিনি আরও বলেন, “রিতা আপার উৎসাহ, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি মমতাময় দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park