1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

টেলিটক জিয়া পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যের প্রতীক জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে টেলিটক বাংলাদেশ লিমিটেড জিয়া পরিষদের উদ্যোগে আজ এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান এম জহির আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, প্রকৌশলী আবু রায়হানসহ জিয়া পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন নেতৃত্ব এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক, যাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টেলিটক বাংলাদেশ লিমিটেড জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেলিটক বাংলাদেশ লিমিটেড জিয়া পরিষদের সদস্য সচিব মোহাম্মদ লুৎফুর দেওয়ান।এ সময় টেলিটক জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সাইফুর রহমান খান-সহ টেলিটক জিয়া পরিষদ এর সকল নেতৃবৃন্দ, টেলিটকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park