1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

টাঙ্গাইলে আবুবকর খান ভাসানীর ১৩ তম ওফাতবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ পুত্র’ আবুবকর খান ভাসানীর ১৩ তম ওফাতবার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হলে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার খোদা-ই-খেদমতগার ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুবকর ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে মওলানা ভাসানী-আবুবকর ভাসানী মুরিদান-অনুসারী সংঘ, ন্যাপ ভাসানী, খোদা-ই-খেদমতগার, ভাসানী পরিষদ ও মওলানা ভাসানী কৃষক সমিতির সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাইলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, ন্যাপ ভাসানীর যুগ্ম মহাসচিব মহাসচিব রুবেল সরকার জুয়েল, মুরিদান সংস্থার সম্পাদক আবু ছাইদ আজাদ,ন্যাপ ভাসানী কুড়িগ্রামের সভাপতি সেলিম খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, টাঙ্গাইল জেলা NCP এর প্রধান সমন্বয়কারী জাতীয় কৃষক শক্তি ও ভাষানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, সিপিবি টাঙ্গাইল জেলার সেক্রেটারি ওহেদুজ্জামান মতি, মওলানা ভাসানী আদর্শ কলেজের প্রিন্সিপাল মোঃ দেলোয়ার হোসেন, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, ন্যাপ ভাসানীর যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শরিফুল ইসলাম বিপ্লব’সহ অসংখ্য ভক্ত অনুরাগী ও পরিবারের সদস্যগণ। অতিথি ও ভক্ত অনুরাগীদের জন্য মধ্যাহ্নভোজ ও রাতের খাবারের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park