1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

 

ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামের শাহজাহান (৩৩) নামে এক কৃষকের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।ভুক্তভোগি শাহজাহান জানান অভিযুক্ত ১.আব্দুল খালেক (৪৫) ২.আবু তালেব (২৮),উভয় পিতা নুরুল ইসলাম।৩. আব্দুল জব্বার পিতা মৃত গোপাল মন্ডল, ৪.হাসান আলী (৩০) ৫.আশরাফুল ইসলাম (২৫) উভয় পিতা আব্দুল জব্বার (৭০),আমার জমি দখল করে নিয়েছে।ভুক্তভোগী শাহজাহান পাগলাকানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামের দরবেশ মন্ডলের ছেলে।স্থানীয়রা জানান,দরবেশ মন্ডলের একমাত্র ছেলে শাহাজাহান,বিবাদীদের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো।উক্ত বিরোধের কারনে পাগলাকানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে মোঃ দরবেশ মন্ডল (৯০) বাদী হয়ে একটি দেওয়ানী মামলা দায়ের করেন।উক্ত মামলায় ডিক্রী প্রাপ্ত হই এবং ডিক্রী প্রাপ্তের পর গত ০৫/০৯/২০২৪ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় ০৮ নং পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সার্ভেয়ারের মাধ্যেমে সীমানা নির্ধারন করে ভোগ দখলের থাকা অবস্থায় গত ১০ /০৯/ ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে হাসুয়া লোহর রড়, লোহার শাবল, বাঁশের লাঠি সহ দেশীয় অন্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে গায়ের জোরে অনধিকারে আমার স্বত্ব দখলকৃত জমিতে এসে সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারনি প্লার, কচা ও বাঁশের বেড়া কেটে ক্ষয় ক্ষতি করে ও জমি দখল নেয়, এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়।এ বিষয়ে বিবাদী রফিকুল ইসলাম খালেক ওরফে আঃ খালেক এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এই জমি আমাদের-শাহাজাহান কেন ভোগ দখল করে রাখবে।এ বিষয়ে জানতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)কে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি।ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর থানার এএসআই তৌহিদ জানান, আমরা উভয় পক্ষকে নিয়ে গত ২৪-০৯-২০২৪ তারিখে থানার গোল ঘরে বৈঠকের আয়োজন করি,সেখানে উভয় পক্ষের উকিলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, সর্বসম্মতিক্রমে ঘটনার বিবরণী শুনে জানা যায় উভয় পক্ষের মামলা চলমান আছে।সে ক্ষেত্রে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমি কেউই ভোগ দখল করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park