1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জুলাই হত্যাকান্ডের বিচার করেই নির্বাচন : শেখ মোস্তাফিজুর রহামন

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।।বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-বিএনডিপি’র চেয়ারম্যান,জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও মিডিয়া উইং চীপ শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন- আওয়ামী ফ্যাসিস্টদের মাধ্যমে জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যে সকল আন্দোলনকারী শহীদ হয়েছেন সেই সাথে আয়না ঘরে রেখে গুম-খুন-হত্যা, বিডিয়ার হত্যায় নিহত হয়েছে সে সকল বিচার কার্য সম্পাদন করে নির্বাচন দিতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।তিনি গতকাল রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়াস্থ জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের কার্যালয়ে “একতায় শক্তি-ঐক্যই বল” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন।জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী, সাবেক মন্ত্রী, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপির চেয়ারম্যান এম, নাজিম উদ্দিন আল আজাদ এর সভাপত্তিতে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রফেসর এ আর খান, স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মির্জা আজম, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রিন্সিপাল এম আর করিম, বাংলাদেশ লিবারেল গ্রীন পার্টির সভাপতি কে.সি মজুমদার (খোকন), বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এস,এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), সোশালিষ্ট পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান, জাতীয় মুক্তি দল’র মহাসচিব মোহাম্মাদ আব্দুল আহাদ নূর, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ কবির হোসেন প্রমুখ।তিনি আরো বলেন-মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস’র ঐক্যের ডাকে সাড়া দিয়ে স্বাগত জানিয়ে বলতে চাই সকল রাজনৈতিক দল ও শ্রেনী পেশার প্রতিনিধিত্বকারী সকল পর্যায়ের সংশ্লিষ্টদের সাথে মত বিনিময়ে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park