1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জুলাই ষড়যন্ত্রের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।জুলাই মাসের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে বলে দাবি জানিয়েছে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে খোন্দকার দেলোয়ার হোসেন ল’ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়।এ সময় নেতাকর্মীরা ‘জুলাই ষড়যন্ত্রের বিচার চাই’, ‘জামায়াত-শিবির গণতন্ত্র হত্যার কারিগর’—এমন নানা স্লোগান দেন।পরে শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, জেলা আহ্বায়ক জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব রকিবুর ইসলামসহ অন্যান্য নেতারা।বক্তারা বলেন, ১/১১ ও পরবর্তী রাজনৈতিক ব্লুপ্রিন্ট বাস্তবায়নে জামায়াত-শিবিরের সক্রিয় ভূমিকা ছিল। গত বছরের জুলাই বিপ্লবে জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন ষড়যন্ত্রকারীরা আবার সক্রিয় হয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত স্বেচ্ছাসেবক দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park