1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

জুলাই চেতনা ধারণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল-আজাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

​স্টাফ রিপোর্টার।।জুলাইয়ের শিক্ষা কেবল স্মরণ করার জন্য নয়, বরং তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়ন করাই সময়ের দাবি বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী, বিএনডিপির চেয়ারম্যান এবং জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী এম নাজিম উদ্দিন আল-আজাদ। তিনি বলেন, জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা জাতিকে সাহস, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে। গতকাল রাজধানীর রামপুরাস্থ জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের অস্থায়ী কার্যালয়ে “৫ আগস্ট আমাদের অহংকার” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-বিএনডিপির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, গণতান্ত্রিক ন্যাপ ভাসানী পার্টির চেয়ারম্যান অ্যাড. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এসএম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), স্বদেশ পার্টি বাংলাদেশের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ দুলাল, বাংলাদেশ লিভারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম আমানুল্লাহ, বিএনডিপির ভাইস চেয়ারম্যান মোল্লা সালাহ উদ্দিন মিঠু, প্রেসিডিয়াম সদস্য সামসুল কবীর চৌধুরী, মোঃ শাহিনুর রহমান শাহিন ও মোঃ আফজাল হোসেন প্রমুখ।সভাপতির বক্তব্যে শেখ মোস্তাফিজুর রহমান বলেন, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সহিংসতা ও অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত আইনি অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই আমাদের অহংকার ও গর্ব; এর ইতিবাচক শিক্ষা হৃদয়ে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park