1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জুলাই-আগস্টের চেতনা হারিয়ে যাচ্ছে: তথ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল, সেটি হারিয়ে যাচ্ছে।যারা রাস্তায় নামেনি তারা সুফল উপভোগের চেষ্টা করছে।তিনি বলেন, অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না।এ অবস্থায় আন্দোলনকারীদের সবাইকে এক হয়ে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে।শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে। মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তা গ্রাফিতিতেই তুলে ধরেছে তরুণরা।তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্ট বিজয়ের পরেই অনেক জায়গায় ভাগ-বাটোয়ারা শুরু হয়। যারা আন্দোলন করেছিল, তাদের আকাঙ্খা পূরণ এখন আমাদের দায়িত্ব। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই মানুষ দাঁড়াবে। যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনো অবহেলিত।এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park