1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জুবায়েদ হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

মানিকগঞ্জ থেকে শাওন।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল।সোমবার (২০ অক্টোবর) সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।বিক্ষোভে বক্তারা জুবায়েদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা জুবায়েদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহীন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ. আই. হিরা ও রাগীব নূর আবির, সাবেক সদস্য মাজিদুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান রিদয়, মো.অনিক,সিফাত হোসেন, মো. সজীব হোসেন, সজীব মোল্লা (রাবেল), সিয়াম খান, আকাশ হাসান ও সিয়াম হাসানসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park