1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জিয়া সাংস্কৃতিক জোট’ নামে সংগঠনটি ভূয়া ; রিজভী

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

 

দিগন্তর ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে একটি ভুয়া সংগঠন বিভিন্ন প্রতারণা ও অবৈধ কাজ করছে।দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ ২৪ মার্চ (সোমবার) দলের এ অবস্থানের কথা জানান।গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি আগামীকাল ২৫ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে।’তিনি আরও উল্লেখ করেন, ‘অবৈধ ও ভুয়া সংগঠনটির কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। ভুয়া সংগঠনটির সঙ্গে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’অনুসন্ধানে জানা যায়, ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামক ভুয়া সংগঠনটি’র কথিত প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ আখন্দ বিগত সময়ে ‘বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ’ (বাসাপ) নামক একটি সংগঠনের নামে অসংখ্য সাংস্কৃতিক কর্মীদের সাথে প্রতারণা করেছেন এবং বর্তমানে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিল (বিসিআরসি) নামক একটি ভুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা দাবী করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park