
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অর্থই হলো বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা। এই অপমান দেশের কোটি কোটি মুক্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। দেশের ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের বীরদের অসম্মান করছে। শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন এ দেশের আশা-ভরসার প্রতীক।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে জাসাসের মানববন্ধে বক্তব্যকলে তিনি এ কথা বলেন। আজ শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও গনসঙ্গীতের আয়োজন করা হয়।মানববন্ধনে তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই অপমানকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।মানববন্ধনে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান, আব্দুল বাতেন, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা জাসাসের আহবায়ক মোশাররফ হোসেন শিকদার, সদস্যসচিব শামীম বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।