1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

‎ইমরুল ইসলাম ইমন।। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা-২০২৬’ পেয়েছেন খুলনার ফুলতলা উপজেলার ধোপাখোলা নিবাসী কৃতি সন্তান ড. মোঃ নাসিফ আহসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক।মরহুম অ্যাডভোকেট রেজওয়ান আলী ও মরহুমা শরিফা খাতুনের কনিষ্ঠ পুত্র নাসিফ আহসান ‘বাপন” বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ ” উপলক্ষ্যে গত সোমবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি বিজয়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, চেক ও সনদপত্র তুলে দেন।এ বিষয়ে ড. মো :নাসিফ আহসান বলেন, “শিক্ষকদের মেধা, নিষ্ঠা ও গবেষণার মাধ্যমে অর্জিত সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং তা বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের। এ ধরনের জাতীয় স্বীকৃতি শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”ড. মো : নাসিফ আহসানের এ মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনে ফুলতলা ধোপাখোলাবাসী গর্বিত।বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষকতায় কর্মরত আছেন।এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park