1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি: দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে মতবিনিময় করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতারা।বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত এ বৈঠকে বাংলা নিউজ টিভির চেয়ারম্যান, জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মামুন রেজা,চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান, দৈনিক ঢাকা সময় পত্রিকার সম্পাদক এবং জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ শাহীন প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সাংবাদিক মাহমুদুল আলম পরশ।বৈঠকে দেশের শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ, মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার দায়িত্ব নিয়ে গুরুত্বারোপ করা হয়।আলোচনায় দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিষয় গুরুত্বসহকারে উঠে আসে। বক্তারা মনে করেন, দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী ও অনুসন্ধানী সাংবাদিকতা অপরিহার্য এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎ শেষে শিক্ষা খাত ও গণমাধ্যমের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park