1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে খুলনা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
দেশ ও জনতার কথা বলে..

 

বিশেষ প্রতিবেদক।। খুলনা অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দ বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।খুলনা অনলাইন প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি শাহবাজ জামান ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম নবীর নেতৃত্বে ২০ সদস্যর একটি দল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এ মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে যান এবং সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এ সময় উপস্থিত ছিলেন খুলনা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক আবু আসলাম বাবু,সহ-সভাপতি আফজল আহমেদ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া তুহিন, সহ-সাধারন সম্পাদক এস এম মমিনুর রহমান,সহ-সম্পাদক শামিমা আক্তার মুন্নী, দপ্তর সম্পাদক জোবায়ের ইসলাম অলি,মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক মোসা: ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান মোল্লা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: রাসেল মিনা,কার্যকরী সদস্য আরিফা খাতুন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park