1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জমায়াত নেতার মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত। এতে দলটির স্মরণকালের সেরা জমায়েত করতে দেখা গেছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশ শেষ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে দলটি।জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের সঞ্চালনার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি কামরুল ইসলাম।এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া মামলায় অন্যায় ভাবে জামায়াত নেতাকে কারাগারে প্রেরণ করা হয়। আমরা মাঠে থেকে স্বৈরাচার হটিয়েছি। এরপর অনেকেই মুক্তি পেয়েছে কিন্তু আমাদের জামায়াত নেতাকে মুক্তি দেওয়া হয়নি। আমরা বৈষম্যের শিকার হয়েছি। অনতিবিলম্বে আমাদের জামায়াত নেতাকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙে তাকে মুক্ত করা হবে।’এ সময় জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসাইন, মাওলানা জাকিরুল ইসলাম খান, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট সালাহ উদ্দিনসহ হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park