1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

ছাত্র আন্দোলনকে ঘিরে হামলা: আওয়ামী লীগ নেতা তোফাজ্জল জেলহাজতে

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের ওপর পরিকল্পিত হামলার অভিযোগে দায়ের হওয়া মামলয় মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন দেওয়ানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।শনিবার (২২ নভেম্বর) ভোরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ থানা পুলিশ। পরে দুপুরে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।গ্রেফতার মো. তোফাজ্জল হোসেন দেওয়ান (৪৮) সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর এলাকার মৃত আলী আকবর দেওয়ানের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১৮ জুলাই সকালে মানিকগঞ্জ খালপাড় মোড়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে ১০০–১৫০ জন সশস্ত্র ব্যক্তি বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র ব্যবহৃত এ হামলায় আরমান ও হাসনা হেনাসহ কয়েকজন গুরুতর আহত হন। ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে পৌঁছালে আসামিরা বিএনপি নেতাদের গতিরোধ করে মারধর ও গুলির চেষ্টা করে। ঘটনায় আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ২০ জনকে নামীয় এবং শতাধিককে অজ্ঞাত আসামি করা হয়েছে।পুলিশ জানায়, তোফাজ্জল হোসেন মামলার তদন্তে উদ্ঘাটিত সন্দিগ্ধ আসামিদের একজন এবং তার বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তোফাজ্জল হোসেন আটিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। বিগত সরকার আমলেও তিনি বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে এবং অন্যান্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park