1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

চেক ডিজঅনার মামলায় খুলনায় এক ব্যক্তিকে জেল ও জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

ওয়াহিদ মুরাদ বিশেষ প্রতিবেদক।। চেক ডিজঅনার মামলায় খুলনার একটি আদালত নসরুল জামান নামের এক জমি ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৫ জুলাই) দুপুরে খুলনার যুগ্ম মহানগর দ্বিতীয় আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান পলাশ।মামলার নথি অনুযায়ী, নসরুল জামান খুলনার রূপসা উপজেলার চর রূপসা এলাকার রশিদ মোড়লের ছেলে এবং পেশায় জমি ব্যবসায়ী।আইনজীবী জানান, ২০২২ সালের ২৩ নভেম্বর জমি ক্রয় করে দেওয়ার কথা বলে কাজী মাইনুর ইসলামের কাছ থেকে ৮১ লাখ ৫০ হাজার টাকা নেন নসরুল জামান। পরে নির্ধারিত সময়ে জমি কিনে দিতে ব্যর্থ হলে তিনি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আল আরাফাহ ইসলামী ব্যাংক, গল্লামারী শাখার একটি চেক প্রদান করেন, যার নম্বর ১২৭৯২১১। চেকটি ব্যাংকে জমা দিলে সেটি ডিজঅনার হয়।পরে একই বছরের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যা তিনি ৪ মার্চ গ্রহণ করেন। এরপর চলতি বছরের ২২ এপ্রিল খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খালিশপুর আদালতে মামলা দায়ের করা হয়, যার নম্বর সিআর-১২১/২৪।পরবর্তীতে ২০২৪ সালের ১৪ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর আদালতে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park