1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চা শ্রমিকদের মজুরি চিকিৎসা বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে, ড. এম সাখাওয়াত হোসেন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আজ শনিবার (১৭ মে) দুপুরে বিভাগীয় শ্রম অধিদফতরের সভাকক্ষে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চা শ্রমিকদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। চায়ের মূল্য বৃদ্ধির মাধ্যমে শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। চা বোর্ডের সঙ্গে কথা বলে নিলামে চায়ের মূল্য বৃদ্ধির চেষ্টা করা হবে। তিনি বলেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানি খাত, এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না।তিনি আরো বলেন শ্রীমঙ্গলে ভ্রমনে আসা পর্যটকদের কাছ থেকে বিশ টাকা হারে প্রবেশ ফি চালু হোক,বাংলাদেশের অনেক পর্যটক শ্রীমঙ্গলের চা বাগান দেখতে এসে পনের-ষোল হাজার টাকায় ফাইভ ষ্টার হোটেলে থাকেন, তাদের বিশ টাকা ফি দিয়ে চা বাগান দেখতে সমস্যা ত নেই এই প্রবেশ ফি’র অর্থ ব্যয় হবে চা শ্রমিকদের কল্যাণে।মতবিনিময় সভায় চা শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন বিজয় হাজরা, গীতারানী কানু, পংকজ কন্দ প্রমুখ।বক্তব্যে তারা শ্রমিকরদের মজুরি বৃদ্ধি, ইউনিয়ন নির্বাচন, চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন।জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় নয়। যাদের দায়িত্ব, তারা সেটা দেখবে।সভায় আরো উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও শ্রম দফতরের উপপরিচালক মহব্বত হোসেন প্রমুখ।সভা শেষে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শ্রম দফতরের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park