1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চাঞ্চল্যকর সাবেক ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলার ঘিওর থানার আলোচিত লাভলু হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেপ্তার হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ এর একটি দল সফল অভিযানে যশোর জেলার কোতোয়ালী থানার পোলতাডাঙ্গা এলাকা থেকে এই গ্রেপ্তার সম্পন্ন করে।গতকাল (২২ জানুয়ারি) ভোররাতে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় এবং ডিবি ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ আবদুল হাই তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় এসআই মোঃ হিমেল হোসেনের নেতৃত্বে গোয়েন্দা দল লাভলু হত্যা মামলার অন্যতম আসামি শেখ রাসেল (২০) এবং সিফাত (২১)-কে গ্রেপ্তার করে।উল্লেখ্য, গতবছরের ৯ ডিসেম্বর দুপুরে লাভলু আহম্মেদকে পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন লাভলু তার আত্মীয় হিমেল দর্জিকে দেখতে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।হাসপাতালের গেট থেকে ৫০ গজ দূরে সড়কের পাশে আসামিরা লাভলুকে চারদিক থেকে ঘিরে আক্রমণ করে।এই ঘটনায় ঘিওর থানায় ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি মামলা দায়ের করা হয়।গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park