1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চলে গেলেন দূদকের উপ পরিচালক শামসুল আলম খান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
দে-শ ও জনতার কথা বলে

 

দিগন্তর ডেস্ক।। না ফেরার দেশে চলে গেলেন দূর্নীতি দমন কমিশন (দূদক) এর উপ পরিচালক শামসুল আলম খান।২৭ জুন ২০২৪ খ্রিঃ বাংলাদেশ সময় আনুমানিক ২ ঘটিকায় নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের স্ত্রী,দুই কণ্যা,দুই ভাই এবং তিন বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।শামসুল আলম খান ২২ জানুয়ারি ১৯৫২ খ্রিঃ টাঙ্গাইল জেলার অন্তর্গত নাগরপুর উপজেলার ঘুনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতা বিশিষ্ট জোতদার মরহুম আফাজ উদ্দীন খান ও মাতা মরহুমা শামসুন্নাহার খানম।শৈশবে স্হানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে বাল্য শিক্ষা লাভের পর ১৯৬৬ খ্রিস্টাব্দে সলিমাবাদ তেবাড়ীয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ব্রাহ্মণবাড়ীয়া সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন এবং নাগরপুর সরকারি মহাবিদ্যালয় থেকে বি.এ ডিগ্রি নেন।পরবর্তীতে ১৯৭৫ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি লাভ করেন।নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ ডিগ্রি কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।অতঃপর ১৯৮০ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।পরবর্তীতে ১৯৮৪ খ্রীস্টাব্দে দূর্নীতি দমন ব্যুরো যা বর্তমানে (দূর্নীতি দমন কমিশন) এর কর্মকর্তা হিসেবে যোগদান করে বিভিন্ন জেলায় “জেলা দূর্নীতি দমন কর্মকর্তা” হিসেবে দ্বায়িত্ব পালন করেন।১৯৯৩ খ্রিস্টাব্দে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে বরিশাল বিভাগের দ্বায়িত্ব গ্রহন করেন।এরপর ১৯৯৫ খ্রিস্টাব্দে দূর্নীতি দমন ব্যুরো,বাংলাদেশ, ঢাকা এর সদর দপ্তরে উপ-পরিচালক(প্রশাসন) এবং মহাপরিচালকের স্টাফ অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।এরপর ময়মনসিংহের আঞ্চলিক কার্যালয়ে ময়মনসিংহ সহ ছয় জেলার দ্বায়িত্ব গ্রহন করেন।চাকরী থেকে অবসর নিয়ে আমেরিকার নিউইয়র্কে বসবাস শুরু করেন।ইংরেজি ভাষায় ছিল তার বিশেষ পারদর্শিতা।ইংরেজি ছাড়াও আরবী,ফারসী এবং উর্দু ভাষায়ও ছিল তার বিশেষ দখল।২৭ জুন ২০২৪ খ্রিঃ বাংলাদেশ সময় আনুমানিক ২ ঘটিকায় নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park