1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চট্টগ্রামে দেড় কোটি টাকার ইয়াবাসহ খুলনার পুলিশ সদস্য আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজার থেকে প্রায় দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে আসার পথে চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার বাকলিয়া এলাকায় এক বিশেষ অভিযানে খুলনা জেলা পুলিশের সদস্য আশিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার সকালে বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আশিকুল ইসলাম খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।গ্রেপ্তার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাবর আলী মুন্সীর ছেলে।খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা-পুলিশের একটি বিশেষ দল কর্ণফুলী নদীর উত্তর পাড়ে শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। কক্সবাজার থেকে আসা যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে পুলিশ সদস্য আশিকুল ইসলামকে থামানো হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি এই বিপুল পরিমাণ মাদক কক্সবাজার থেকে সংগ্রহ করে খুলনায় নিয়ে আসছিলেন। তিনি আরও জানান, সোমবার পুলিশ সদস্য আশিকুল ইসলাম নিয়মিত ডিউটি শেষ করে দপ্তরের কাউকে কিছু না জানিয়ে স্টেশন ত্যাগ করেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের বাকলিয়া থানার মাধ্যমে তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টি জানা যায়।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তার আশিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়া থানায় নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে মিডিয়া কর্মকর্তা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park