1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঘুষ নেওয়ার অভিযোগ: চসিকের ২ প্রকৌশলী ওএসডি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

 

জেলা প্রতিনিধি।। ৩ কোটি ২১ লাখ  টাকার কাজে ৬১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২ প্রকৌশলীকে ওএসডি করা হয়েছে।বুধবার (১২ জুন) চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেন।যাতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিনকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান পূর্বক প্রধান কার্যালয়ে সচিবালয় বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হলো।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি এবং তা আজ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে অফিস আদেশে।অপর অফিস আদেশে ঘুষের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক কমান্ডার লফিফুল হক কাজমী। আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে সদস্য এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park