1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

দিগন্তর রিপোর্ট।। গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মধ্যে যাদের ময়নাতদন্ত হয়নি, প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, ‘গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাঁচজন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত চলছে। গোপালগঞ্জে যারা মারা গেছেন, তাদের কয়েকজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন প্রশ্ন হলো-তাদের ময়নাতদন্ত কীভাবে হবে? যদি তদন্তের জন্য প্রয়োজন হয়, কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’সংঘর্ষের জন্য কারা দায়ী-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি নির্ধারণ করবে-কে বা কারা দায়ী। তদন্তের ফলাফল আপনারা জানতে পারবেন।’গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান পাঁচজন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং একাধিক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় কয়েকদফা কারফিউ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park