1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

ইসরাইল কর্তৃক গাজায় সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমে বর্বর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আয়োজন এবং সমর্থনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোরালো কণ্ঠে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক অঙ্গনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।মানববন্ধনের শুরুতেই বক্তারা গাজায় সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সংঘটিত বর্বর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা শুধু সাংবাদিক সমাজকে নয়, সমগ্র বিশ্বে মুক্ত গণমাধ্যম ও তথ্যাধিকারের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে।বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, “গাজার সাংবাদিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আকর্ষণ করা অত্যন্ত জরুরি।আমাদের সকলকে সচেতন হতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় শক্তভাবে অবস্থান নিতে হবে।বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ঢাকায় প্রেসক্লাবের সামনে, গাজীপুর এবং অন্যান্য স্থানে সাংবাদিকদের ওপর সহিংসতা চালানো হয়েছে। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিক।”বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সেক্রেটারি আনিসুল হক কবির বলেন, “সাংবাদিকদের ওপর হামলা শুধুমাত্র তাদের জীবনকে বিপন্ন করছে না, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্যাধিকারের ওপরও হুমকি সৃষ্টি করছে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা প্রমাণ করছে, সাংবাদিকরা ন্যায্য কাজ করতে পারছে না।আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক এইচএম আলাউদ্দিন বলেন, “গাজার হত্যাযজ্ঞ এবং বাংলাদেশের সাম্প্রতিক নির্যাতন প্রমাণ করছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে মুক্ত সাংবাদিকতা ও সত্য প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে। আমাদের প্রতিবাদ আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে পৌঁছাতে হবে, যাতে বিশ্ব সাংবাদিক সমাজ সচেতন হয়।”খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তারা আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের কাছে সতর্কবার্তা দেন, যাতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হয়।মানববন্ধন শেষে বক্তারা একত্রিতভাবে ঘোষণা দেন, সাংবাদিক হত্যার এই বর্বরতা ও গণমাধ্যমে হামলা বন্ধ না হলে মুক্ত সাংবাদিকতা, তথ্যের স্বাধীনতা এবং গণতন্ত্রের ভিত্তি চরম হুমকির মুখে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park