1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের ছাত্র-জনতা।সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ শহরের খালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এবং সড়ক আটকে বিক্ষোভ সমাবেশ করা হয়।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরসহ সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, খান বাহাদুর কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ হাজারো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল আমাদের মুসলমান জনগোষ্ঠীর উপর নিঃসংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। পৃথিবীর সকল রুলিং স্টেট নিশ্চুপ। সারা পৃথিবীব্যাপী মানবাধিকার সংগঠনগুলো এখনও নিশ্চুপ। প্রত্যেকের উচিত ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সারা পৃথিবীব্যাপী ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। তারা এই হত্যাযজ্ঞ না থামালে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park