1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।।গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, শনিবার দিনগত রাত ৩টার দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি নিয়ে যাচ্ছিলেন তারা। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা গ্রামের একটি পুকুরে লাফ দেয়। সেখান থেকে তুলে গ্রামবাসী তাদের পিটুনি দিলে ঘটনাস্থলে দুজন মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

ওসি বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park