1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।দুর্যোগে যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য। দেশে গনতন্ত্র আছে বলেই এ দুর্যোগের সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে।বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস প্রাকৃতিক নিয়মে আসে। জিনিস গেলে পাওয়া যায়, জীবন গেলে পাওয়া যায় না। জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন।বঙ্গবন্ধুকন্যা বলেন, ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙেছে তাদের ঘর-বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এবারের জলোচ্ছ্বাস অনেক বড় জলোচ্ছ্বাস হয়েছে। আমরা চাই দক্ষিণ অঞ্চলের মানুষ এ দুর্যোগ থেকে মুক্তি পাক। যে সব সড়ক ভেঙে গেছে তা নির্মাণ করা হবে। ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণে কাজ শুরু হয়েছে।মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। যা যা দরকার তা সরকার করে যাচ্ছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, জলোচ্ছ্বাসে অনেক ঘেরে নোনা পানি প্রবেশ করেছে। অনেক মাছ ভেসে গেছে। এতে কৃষকের অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য বীজ-সার যা যা প্রয়োজন সব কিছু প্রদান করা হবে। যাতে কৃষক আবার ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হবে।এসময় মঞ্চে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পটুয়াখালী-১ আসনের সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী আসনের সাংসদ আসম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহাজাদা, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় ভাষণ শেষে প্রধানমন্ত্রী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশে যাত্রা করেন এবং সেখানে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park