1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় নিহত ২, আহত ৬

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

দিগন্তর ডেস্ক।।খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা নিজখামার এলাকায় আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গ্যাস সিলিন্ডার বোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইজিবাইককে ধাক্কা দেয়, এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠে যায় এবং একটি দোকানে গিয়ে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং ছয়জন গুরুতর আহত হন।আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ট্রাকটি জব্দ করে।স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও ট্রাফিক ব্যবস্থার অভাবেই এমন দুর্ঘটনা বেড়েই চলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park